× Banner
সর্বশেষ
‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পিআইডি

ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলা

ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সাথে যৌথ উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন।  একই সাথে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মিশরের রাষ্ট্রদূত Omar Mohie Eldin Ahmed Fahmy সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী সাক্ষাৎকালে মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে সরকারের চিন্তাভাবনা ও গৃহীত কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন।

মন্ত্রী এ সময় দুদেশের মধ্যে গণমাধ্যম বিষয়ে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

মিশরের রাষ্ট্রদূত বাংলাদেশ ও মিশরের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এ সম্পর্ক আরো জোরদারে সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে‌ তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীর কাছে গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দু’দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন।


এ ক্যটাগরির আরো খবর..