× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

আঞ্চলিক প্রতিনিধি, রবিশাল

ভুয়া এমবিবিএস চিকিৎসকের এক বছররে কারাদন্ড

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ভুয়া এমবিবিএস চিকিৎসক

নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মান করে দীর্ঘদিন থেকে রোগীদের সাথে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম নামের এক ব্যক্তি।

অবশেষে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুয়া চিকিৎসক রেজাউল করিমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে উপজেলার পশ্চিম সাতলা গ্রামে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নির্মান করেন। সেখানে তিনি জটিল সর্বরোগের চিকিৎসা দিয়ে এবং সার্জারির মাধ্যমে গ্রামের সাধারণ রোগীদের সাথে প্রতারনা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। সূত্রে আরও জানা গেছে, রেজাউল করিমের বিরুদ্ধে একাধিক রোগী ও নার্সকে যৌণ হয়রানি, মারধর, সাংবাদিকদের লাঞ্চিতসহ বিস্তার অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান বলেন, স্থানীয়দের কাছ থেকে বিস্তর অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় রেজাউল করিম একটি সনদপত্র দেখিয়েছেন। যা ‘চার্টার অব অল ইন্ডিয়া কাউন্সিল অব ইন্ডো অ্যালোপ্যাথি অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’ নামে ভারতীয় একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের। যারকোনো বৈধতা নেই। তিনি (রেজাউল) একজন ভুয়া চিকিৎসক হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উজিরপুর মডেল থানার ওসি আব্দুর সালাম জানান, দন্ডপ্রাপ্ত রেজাউল করিমকে ওইদিন বিকেলে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..