× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পি আই ডি

ভুটানের সাথে জলবিদ্যুৎ চুক্তি সই হচ্ছে না -পররাষ্ট্রমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
জলবিদ্যুৎ চুক্তি সই

ভুটানের রাজার এবার সফরে জলবিদ্যুৎ চুক্তি সই হচ্ছে না। আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা করে এগুলো ঠিক করতে হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারব। জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (২৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের রাজার সঙ্গে ড. হাছান মাহমুদের এ বৈঠকের পর একথা জানান।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এখনই জলবিদ্যুৎ চুক্তি সই হবে না। এ বিষয়ে আমাদের আরেকটু কাজ বাকি রয়েছে। দুই দেশের মধ্যে আলোচনা করে এগুলো ঠিক করতে হবে। আমরা আশা করছি, খুব শিগগিরই আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারব।

অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজার দ্বিপক্ষীয় বৈঠকের পর অন্যান্য বিষয়ে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

রাজার সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর দেশ। এটি দেখলেই ইউরোপের কোনো দেশের মতোই মনে হয়। আমাদের দেশের মানুষ যাতে সড়কপথে সহজে দেশটিতে যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

এর আগে আজ সকালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে ঢাকায় আসেন। তাঁকে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা বিমানবন্দরে অবতরণের পরপরই ভুটানের রাজা ও রানি জেৎসুন পেমাকে ফুলেল শুভেচ্ছা জানান।


এ ক্যটাগরির আরো খবর..