× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পিঁ আই ডি

ভিপিএনের ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ইন্টারনেটে ধীরগতি -পলক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
ইন্টারনেটে ধীরগতি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সৃষ্ট বিক্ষোভ-সহিংসতার জেরে সরকার কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধি-নিষেধ আরোপ করায় দেশে ভিপিএনের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। এ কারণে ইন্টারনেটে ধীরগতি। বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলনকক্ষে দুপুর দেড়টার দিকে ‘চলমান সময়ে সাইবার নিরাপত্তাবিষয়ক জরুরি সভা’ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সম্প্রতি দেশে ভিপিএনের ব্যবহার ৫ হাজার ১৬ শতাংশ বেড়েছে। যখন তারা ভিপিএন ব্যবহার করছেন; তখন তারা বাংলাদেশ নয়, অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করছেন। বিদেশের ব্যান্ডউইথের ট্র্যাফিক বেড়ে যাচ্ছে। ইন্টারনেটের গতি কমে যাওয়ার এটা একটা অন্যতম কারণ। এতে অনেক সময় মোবাইলে ফোরজি ইন্টারনেট একটু স্লো পাওয়া যাচ্ছে। ব্রডব্যান্ডের ক্ষেত্রেও ধীরগতি দেখা যাচ্ছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টারনেটের গতি নিয়ে আমরা কোনো রেস্ট্রিকশন (নিষেধাজ্ঞা) রাখিনি। বিটিআরসির পক্ষ থেকে সম্পূর্ণরূপে এটা অবাধ ও ছেড়ে দেওয়া হয়েছে, কোথাও কোনো বাধা নেই। কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো গাইডলাইনও (নির্দেশনা) নেই।

এর আগে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা সভায় উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, বাংলাদেশ ব্যাংক, সিভিল অ্যাভিয়েশন, পুলিশ, ডিজিএফআই ও এনএসআই প্রতিনিধিরা।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই সন্ধ্যায় ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। এর আগে বিভিন্ন সময় সংঘাত, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে এলাকাভিত্তিক ফোরজি সেবা বন্ধ রাখা হলেও এই প্রথম এত দীর্ঘসময় দেশজুড়ে মোবাইল নেট বন্ধ থাকল। পরে ২৩ জুলাই ধীরে ধীরে ব্রডব্যান্ড উন্মুক্ত করা হয়।

কোনো দেশের সরকার যখন ইন্টারনেট বা কোনো সাইট বা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়, তখন ব্যবহারকারীরা ভিপিএনের আশ্রয় নেন। তারা ফায়ারওয়াল এবং নিজেদের আইপি’কে এড়িয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। অন্য দেশের ওয়েবসাইট বা বন্ধ যেকোনো সাইটে প্রবেশ করতে পারেন। গবেষকদল একই রকমভাবে গত এক সপ্তাহে বাংলাদেশে এই প্রবণতা দেখতে পেয়েছেন। কারণ এ সময়ের বেশির ভাগ সময় ইন্টারনেট বন্ধ ছিল, সীমিতভাবে চালু করলেও সুনির্দিষ্ট কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..