× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ভিত্তিহীন অডিট প্রত্যাহার করতে গ্রামীণ ফোনের অনুরোধ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) কর্তৃক পরিচালিত অডিট এ ১২,৫৭৯.৯৫ কোটি টাকার দাবিকে “আইনগত ভাবে ভিত্তিহীন”  বলে অভিহিত করেছে গ্রামীণ ফোন।

আজ বিটিআরসিকে দেয়া এক চিঠিতে গ্রামীণ ফোন এই যু্ক্তিহীন অডিট প্রত্যাহার করার দাবি করে একটি যুক্তি পুর্ন সমাধানের জন্য আহব্বান জানায়।

বিটিআরসি  ২এপ্রিল একটি দাবি নামার মাধ্যমে গ্রামীণফোনের কাছে বিটিআরসিকে ৮,৪৯৪.০১ কোটি টাকা এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ৪,০৮৫.৯৪ কোটি টাকা পরবর্তী ১০ কর্মদিবসে পরিশোধ করার নির্দেশ দেয়। বিটিআরসি কর্তৃক নিয়োগকৃত জেভিসি এ অবতােহা খানজামান এ্যান্ড কো. নামের একটি অডিট ফার্ম গ্রামীণ ফোনের ১৯৯৭ সালের যাত্রা থেকে শুরুকরে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ইনফরমেশান এ্যান্ সিস্টেম অডিট পরিচালনা করে এইটাকা দাবি করে। এই অডিটে বিটিআরসি কর্তৃক দাবি কৃত ৮,৪৯৪.০১ কোটি টাকার মধ্যে প্রায় ৭৩% বা ৬,১৯৪.৩ কোটি টাকাই হলো সুদ যা ২০১৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ধরা হয়েছে।

এর আগে বিটিআরসিআর একটি ইনফরমেশান এ্যান্ড সিস্টেম অডিটের মাধ্যমে ১৯৯৭ থেকে ২০১১ সালের সময়কালে গ্রামীণ ফোনের কাছে থেকে ৩,০৩৪ কোটি টাকা পাবে বলে দাবি করে। মানণীয় সুপ্রিম কোর্টের এ্যাপিলে টডিভিশন সেই অডিটের অডিটর নিয়োগ কে অবৈধ ঘোষনা করে রায় দেয়। বিটিআরসি ১৯৯৭-২০১১ সময়কালের পূর্ববর্তী অডিটের দাবি নিয়ে মাননীয় আদালতে একদিকে তাদের আইনগত লড়াই চালিয়ে যাচ্ছে অন্য দিকে ১৯৯৭থেকে২০১৪ সালের অডিটে এখন ১২,৫৭৯.৯৫ কোটি টাকা দাবি করছে। ১৯৯৭থেকে২০১১ সাল পর্যন্ত সময়কালের জন্য বিটিআরসি দুটি দাবি করছে।

গ্রামীণ ফোনের সিইও মাইকেল ফোলি বলেন, “নিয়ন্ত্রন সংস্থার সাথে অনেক বার আলোচনা এবং অডিটরকে পর্যাপ্ত সহযোগিতা করার পরেও আমাদের যুক্তিগুলো অডিট প্রতিবেদনে প্রতিফলিত নাহওয়া খুবই দু:খজনক। অডিট চলাকালীন পুরো সময়ে আমরা বারংবার অডিট প্রক্রিয়ার ত্রুটিগুলো তুলে ধরেছি । কিন্তু আমাদের মতামত  কে দাবি নামায় সর্ম্পুনভাবে উপেক্ষা করা হয়েছে।”

প্রসঙ্গত ২০১৮ সালের আগষ্ট মাসে বিটিআরসি গ্রামীণ ফোনকে অডিটের প্রতিবেদনের উপরে আনুষ্ঠানি কজবা বদিতে বলে। গ্রামীণ ফোন নির্ধারিত সময়ে সেপ্টেম্বর ২০১৮ সালে বিস্তারিত ব্যাখ্যা ও যুক্তি দাখিল করে। কিন্তু বিটিআরসি তাদের দাবি নামায় শুধুমাত্র২০১৮সালে ফেব্রুয়ারীতে পর্যন্ত দেয়া গ্রামীণ ফোনের ব্যাখ্যা আমলে নিয়েছে।

রাজস্ব বোর্ডের পাওনা বিষয়ে (যেটি মোট দাবি কৃত টাকার ৩২%)   গ্রামীণ ফোনের বক্তব্য হলো -রাজস্ব বোর্ডের হয়ে টাকা দাবি করার কোন এখতিয়ার বিটিআরসির নেই।

এই পরিস্থিতিতে অডিটের দাবি সর্ম্পুন প্রত্যাহার করে গ্রামীণ ফোন বিটিআরসি কে একটি সুষ্ঠ সমাধানের জন্য আবার ও আলোচনার দাবি জানাচ্ছে।

যোগাযোগ:

মুহাম্মদ হাসান, এক্সটার্নাল কমিউনিক্যাশন্স, ফোন: ০১৭১১০৮২৪৬৯

গ্রামীণফোন লি.

টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৭২ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ডপ্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা ও স্টক এক্সচেঞ্জেতালিকাভুক্ত। www.grameenphone.com<http://www.grameenphone.com>: www.facebook.com/grameenphone<http://www.facebook.com/grameenphone>.”


এ ক্যটাগরির আরো খবর..