× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
ভাষা সংস্কৃতি মুক্তবুদ্ধি

সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীলতা এবং মুক্তচিন্তার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। বইমেলা কেবল বই কেনাবেচার জায়গা নয় এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মিলনমেলা। বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

৭ মার্চ শনিবার রাজধানীর অমর একুশে বইমেলা প্রাঙ্গণে বইমেলা পরিদর্শন, প্রকাশক, লেখক ও পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বইয়ের মোড়ক উন্মোচনে এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বইমেলা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে  মন্ত্রী বেশ কয়েকটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন। যেগুলোর মধ্যে আছে সোনিয়া হোসেন রচিত “টিনএজদের বলছি”,  সৈয়দ দিদার বখত রচিত “দাদুর মুখে ভাষা আন্দোলন” ও অন্যান্য।

এ সময় মন্ত্রী বলেন, একটি অন্ধকার সময়ের অবসান ঘটিয়ে  প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের বই বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

 মন্ত্রী বইমেলাকে কেন্দ্র করে প্রকাশনা শিল্পের প্রসার এবং নতুন লেখকদের সৃষ্টিশীল উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..