× Banner

ভারত টি২০ বিশ্বচ্যাম্পিয়ান

SDutta
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পারল না নিউজিল্যান্ড। জিতে গেল ভারত। ফাইনাল হয়ে গেল এক তরফা। ৯৬ রানে জয়ী ভারত। সবাই আশা করেছিল এই ফাইনলা হবে হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে তা মনে হলেও সময় যেতে যেতে রান তোলার চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। আর সেই সুযোগ কাজে লাগায় ভারতের বোলাররা। একে একে তুলে নেওয়া হয় নিউজিল্যাণ্ডের সব উইকেট। ভারত ১৯ ওভারে ১৫৯ রানে অল আইট করে দেয় নিউজিল্যান্ডকে।

গতকাল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল সান্টনার। সেমিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই আস্থা তৈরি হয়েছিল বলেই তিনি বোলিং নেন। এদিকে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব জানান তিনি টসে জিতলে আগে ব্যাটিং নিতেন। তাই টস হেরে যাওয়ায় তার কোনো ক্ষোভ নেই।

ভারতের উড়ন্ত সূচনা করেন বার বার ব্যর্থ হওয়া অভিষেক শর্মা। ফাইনালে তিনি নিউজিল্যান্ডের বোলারদের ওপর তান্ডব চালান। ৫২ রান করতে মাত্র ১৮ বল মোকাবিলা করেন। এরপর তান্ডব চালান সানজু স্যামসন। এবারো তিনি ৮৯ রানে এসে বিদায় নেন। সানজু ও অভিষেকের ব্যাটিং দেখে মনে হয়েছিল তারা টি২০তে ৩০০ রান তাড়া করছেন। অবশেষে যা ২৫৫ তে দাড়ায়। টি–টুয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড অভিষেকের। সেমিফাইনালে ফিন অ্যালেন ও জ্যাকব বেথেল ১৯ বলে ফিফটি করেছিলেন। আর অভিষেক করেন মাত্র ১৮ বল খেলে।

নিউজিল্যান্ড ইনিংস শুরু করেন স্বাভাবিকভাবেই। যেমনটা তাদের করা দরকার। শুরুতেই ফিন এলানের ক্যাচ মিস করেন শিবম দুবে। পরে অবশ্য এই ভুল করেননি ইশান কিষান। বাউন্ডারিতে দাড়িয়ে থেকে এই ক্যাচ নেন তিনি। গতকাল বেশ কয়েকটি ক্যাচ নিয়েছেন ইশান কিশান। অন্যদিকে হার্দিক পান্ডিয়া ক্যাচ মিস করে সবাইকে অবাক করেন। নিউজিল্যান্ডের কোনো ব্যাটারই বেশিক্ষণ স্থায়ি হতে পারেনি। যার ফলে তারা দেড়শ পার করেই শেষ হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..