× Banner
সর্বশেষ
বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী বাড়ি বিক্রি না করায় বৃদ্ধ দম্পতির চলাচলে বাধা” মই দিয়ে চলাচল দম্পতির মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ একসঙ্গে ৫ সন্তান জন্ম, বাঁচল মাত্র একজন শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বৃক্ষরোপন গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল – প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদ মন্ত্রী

ভারতে নির্বাচনের সময় সীমান্ত সিল করা হতে পারে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

আগামী ১১ এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচন শুরু হবে। এক মাসের বেশি সময়ে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। এই সময়ে সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে এবং বেআইনি অস্ত্রের চোরাচালান রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারতের নির্বাচন কমিশন।

শুধু আন্তঃরাজ্য সীমানাই নয়, আন্তর্জাতিক সীমান্তেও নজরদারি বাড়ানো হবে। প্রয়োজনে সীমান্ত সিলও করে দেওয়া হতে পারে। সূত্রের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে ভুটান এবং বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়েছে। রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশে এই দুই দেশের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক কর্মকর্তারা। বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এসব বৈঠকে বিভিন্ন দিক উঠে এসেছে। সে বিষয়ে একটি রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তা খতিয়ে ভোটের সময় আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসে তখন বিরোধী রাজনৈতিক দলগুলো আন্তর্জাতিক সীমান্ত এবং আন্তঃরাজ্য সীমানা সিল করে দেওয়ার দাবি তুলেছিল।


এ ক্যটাগরির আরো খবর..