× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভারত প্রতিনিধি

ভারতে তীব্র গরমে বিদ্যুৎ সংকটে ২৪০টি ট্রেন বাতিল

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
বিদ্যুৎ সংকটে ২৪০টি ট্রেন বাতিল

ভারতে গরম বাড়ার সঙ্গে তীব্র হচ্ছে কয়লা সংকট সঙ্গে একাধিক রাজ্যে বিদ্যুৎ সঙ্কট দেখা দিচ্ছে। মানুষ। বিদ্যুৎ সংকট থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে একাধিক রাজ্যের ২৪০টি ট্রেন বাতিল করা হয়েছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান,যাত্রীবাহি ট্রেনগুলি বাতিল করে তার জায়গায় কয়লা নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। গত বছর রেল যেখানে ৩৪০টি কোল রেক ব্যবহার করে কয়লার যোগান বাড়িয়েছিল সারা দেশে, এবার সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০০-তে।

প্রতিনিয়ত গরম বাড়তে শুরু করায় বিদ্যুতের চাহিদা উর্দ্ধমুখী। ফলে বিদ্যুৎ বিপর্যয় বর্তমানে জাতীয় বিপর্যয়ে এসে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন অশোক গেহলট।

দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈনও পরিস্থিতি সামাল দিতে নাকানিচোবানি খাচ্ছেন বলে জানান। দিল্লির একাধিক হাসপাতালে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে অবস্থা ঘোরতর বলে জানা তিনি। বর্তমানে গোটা দেশ জুড়ে তীব্র বিদ্যুৎ সঙ্কট। কোনওক্রমে দিল্লিতে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে জানান তিনি। বিদ্যুৎ বিপর্যয় থেকে রক্ষা পেতে প্রত্যেককে একযোগে লড়াই করতে হবে বলেও আশা প্রকা  করেন সত্যেন্দ্র জৈন।


এ ক্যটাগরির আরো খবর..