× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠালো বাংলাদেশ

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ মে, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ভারতে করোনা মহামরির বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতায় জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ৪টি কাভার্ড ভ্যানে ২৬৭২ কার্টন ওষুধ চিকিৎসা সরঞ্জাম পাঠায়। কাভার্ডভ্যান গুলোর ওই  কার্টনে ছিল ক্যাপসুল ও ট্যাবলেট ৮২৪ কার্টন, হ্যান্ড স্যানিটাইজার ৫০০ কার্টন ও ইনজেকশন ছিল ১৩৪৮ কার্টন।
ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষাপটে দেশটির জনগনের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উপহার হিসাবে দেয় বন্ধু প্রতিম দেশ বাংলাদেশ।  ক্যাপসুল, ট্যাবলেট,হ্যান্ড স্যানিটাইজার, ইনজেকশন, পিপিই সহ মোট ১৮ প্রকার এর ওষুধ রয়েছে।
এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিঃ এর  অফিসার মোঃ আবু তাহের বলেন ৪ টি গাড়িতে প্রায় ২০ কোটি টাকা মুল্যের করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষূধ ও চিকিৎসা সরঞ্জার রয়েছে। বেনাপোল সিএন্ড এফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল এর মালিক রবিউল ইসলাম রবি জানান কাস্টমস ও বন্দরে কাগজপত্রর আনুষ্টানিকতা শেষ করে বিকেল ৪ টার সময় ট্রাক গুলি ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
এসময় পেট্রাপোল বন্দরে কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশন তৌফিক হাসান ও ভারতের কাস্টমস এর ডেপুটি কমিশনার শিপ সাগর উপস্থিত ছিলেন। এছাড়া স্থল বন্দর বেনাপোল এর উপপরিচালক আব্দুল জলিল  ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী   উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরাও ছিলেন।
উল্লেখ্য এর আগে গত ৬ মে ১০ হাজার পিস রেমডেসিভির ইনজেকশন ভারত সরকারকে উপহার দেয় বাংলাদেশ সরকার।


এ ক্যটাগরির আরো খবর..