× Banner
সর্বশেষ
বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

ভারতে গরু আনতে গিয়ে গুলি খেলে তার দায় সরকার নেবে না -খাদ্যমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে ইন্ডিয়ায় যায় আর ইন্ডিয়ার মধ্যে গুলি খেয়ে মারা যায়, তাহলে তার দায়-দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল রাজশাহীতে দামকুড়াহাট উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে অনুপ্রবেশ সংক্রান্ত প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, আমরা গরুর বিট খুলতে দিবনা। আমাদের উপজেলায় রেজ্যুলুশন আছে, বিজিবি’র রেজ্যুলুশন আছে, জেলা আইন-শৃঙ্খলা মিটিং-এ রেজ্যুলুশন আছে। তারপরেও কেউ যদি জোর করে কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে ইন্ডিয়ায় যায় আর ইন্ডিয়ার মধ্যে গু’লি খেয়ে মারা যায়, তার জন্য দায়-দায়িত্ব বাংলাদেশ সরকার নেবে না। আসলে আমাদের চরিত্র ভালো না হলে পরের দোষ দিয়ে লাভ নাই। যে দুই বাংলাদেশি ভারত সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তাদের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সংসদীয় এলাকার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশির মৃত্যু হন। বিএসএফের অভিযোগ, এই তিন অনুপ্রবেশকারী গরু পাচারে জড়িত। বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে বিএসএফের আলোচনায় নিহতদের দেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..