× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ভারতে আটকে পড়া যাত্রীদের সেবায় উপ-হাই কমিশনারের ডাকে মনোতোষ সাহা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
ভারতে আটকে পড়া যাত্রী

এম.এ.জলিল, শার্শা বেনাপোল প্রতিনিধিঃ  বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের সেবা দিচ্ছে শ্যামলী এন.আর ও সোহাগ পরিবহনের দুটি বাস সার্ভিস।
কোলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাই কমিশনার তৌফিক হাসান ও মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেনের আহবানে সাড়া দিয়ে পরিবহনের স্বত্বাধিকারী মনোতোষ সাহা এ সেবা প্রদান করছেন।
কোলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাই কমিশনার তৌফিক হাসান ও মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা লক ডাউন থাকায় সেখানে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে পাঠানো খুব অসুবিধা দেখা দেয়। এমন সময় শ্যামলী এন.আর ও সোহাগ পরিবহনের মালিক আমাদের ডাকের আহ্বানে সাড়া দিয়ে কোলকাতা থেকে বাংলাদেশি যাত্রীদের পেট্রাপোল চেকপোষ্ট পর্যন্ত নিজ উদ্যোগে তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের মালিক মনোতোষ সাহা বলেন, করোনার কারণে অনেক আগেই ভারত সরকার দেশে লক ডাউন ঘোষণা করেছেন। আর এ লক ডাউনের কারণে সকল পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা। মানবিক কারনে এসব যাত্রীদের নিজ উদ্যোগে আমরা সেবা প্রদান করে যাচ্ছি। এ পর্যন্ত আটকে পড়া ২শ’ বাংলাদেশি যাত্রী তারা পরিবহন করছেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..