× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ভারতের সেনাবাহিনীর হাতে আসছে মহা শক্তিশালী লেজার অস্ত্র দুর্গা

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/durga-4.jpg

ভারতের সঙ্গে লড়াইয়ের ময়দানে শত্রুপক্ষের ঘুম ওড়াতে সেনাবাহিনীর হাতে আসছে মহা শক্তিশালী লেজার অস্ত্র দুর্গা। যা নিমেষেই ধ্বংস করে দিতে সক্ষম হবে শত্রুপক্ষের বিমান, জাহাজ।

অত্যাধুনিক এই সামরিক লেজার হাতিয়ারটি তৈরি করছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা । দিল্লীর লেজার সায়েন্স এন্ড টেকনোলজি সেন্টারে চলছে এর নকসা তৈরীর কাজ। ইতিমধ্যে ভারতে গোপনে এই অস্ত্র তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। চলছে নানা পরীক্ষা নিরীক্ষাও। এই মারণাস্ত্রটি তৈরি করতে ব্যয় হচ্ছে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

প্রায় ১০০ কিলোওয়াট ক্ষমতার এই ‘দুর্গা’ ( হাতিয়ারটি এয়ারক্রাফট , ট্যাঙ্ক ও জাহাজে বসিয়েই কাজে লাগানো যেতে পারে বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, ২০০০ সাল থেকেই ‘দুর্গা’ তৈরির তোড়জোড় শুরু করেছিল প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু কোনও কারণে প্রজেক্টটি আটকে যায়। এই অস্ত্রের ক্ষমতা অনেক। ‘দুর্গা’র লেজার রশ্মি যুদ্ধজাহাজ বা যুদ্ধবিমানকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালেই একটি ১ কিলোওয়াটার লেজার অস্ত্র পরীক্ষা করা হয়। তার সাফল্যের পরই ভারতীয় সেনাবাহিনীতে দুর্গার যোগদান আরও নিশ্চিত হয়ে ওঠে। এমনকি এই অস্ত্রটিকে এই কার্যকারিতার জন্য পারমানবিক অস্ত্রের  বিকল্প পদক্ষেপেও ব্যবহার করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।


এ ক্যটাগরির আরো খবর..