× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে গণমাধ্যম যত বেশি স্বাধীন, সরকার ততবেশি জবাবদিহিতার মধ্যে -তথ্যমন্ত্রী এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

ভারতের সীমান্তের কাছে লাইভ ফায়ারিংয়ের অনুশীলন পাকিস্তানের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
লাইভ ফায়ারিংয়ের অনুশীলন

ভারতের নিয়ন্ত্রণ রেখার কাছে যুদ্ধ মহড়া চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। ওই সময়ে একটি সরাসরি গুলি চালানোর মহড়া সম্পন্ন হয়েছিল। যেখানে আসল এবং ভারি অস্ত্র ও ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল। ভারতের সীমান্তের কাছে লাইভ ফায়ারিংয়ের অনুশীলন পাকিস্তানের। জানিয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম রিপোর্ট।

পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ভারত যখন থেকেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তখন থেকেই পাকিস্তান ভীত রয়েছে এবং দিনরাত ভারতের আক্রমণের আশঙ্কা করছে। এমনটাও হয়েছে, পাকিস্তানের মন্ত্রীরা মধ্যরাতে মিডিয়াকে ফোন করে দাবি করছেন যে, “ভারত যেকোনও সময় আমাদের ওপর আক্রমণ করতে পারে।” আবার কখনও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের আক্রমণের আশঙ্কা প্রকাশ করেছেন।

যদিও এবার, পাকিস্তানি সেনাবাহিনী আসল অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে সরাসরি গুলি চালানো অর্থাৎ লাইভ ফায়ারিংয়ের অনুশীলন করল। লাইভ ফায়ারিংয়ের অনুশীলন মানে আসল গোলাবারুদ দিয়ে গুলি চালানো। এটি এক ধরণের মহড়া। যা অনেক দেশ যুদ্ধের আগে নিজেদের পরীক্ষা করার জন্য করে।

পাকিস্তানি চ্যানেল জিও নিউজ পাক সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হল “শত্রুদের যেকোনও আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকা”। সূত্রের খবর অনুযায়ী, এই মহড়ায় সেনা জওয়ান ও অফিসাররা যুদ্ধের মতো পরিস্থিতিতে অনুশীলন করেছিলেন।

মহড়াটি কোথায় হয়: পাকিস্তানি সংবাদমাধ্যমের মতে, নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত কায়ানি এবং মন্ডল সেক্টরে গত ২৯ থেকে ৩০ এপ্রিলের মধ্যে এই মহড়াগুলি সম্পন্ন হয়। কিছু প্রতিবেদনে টিলা টেস্ট ফায়ারিং রেঞ্জের কথাও উল্লেখ করা হয়েছে। যেখানে পাক সেনাবাহিনী প্রায়শই অস্ত্র পরীক্ষা

পাকিস্তানের উদ্দেশ্য: যদিও পাকিস্তান বলেছে যে এটি কেবল একটি “রুটিন অনুশীলন”। কিন্তু, এই অনুশীলনের সময় এবং স্থান উস্কানিমূলক। ভারত ইতিমধ্যেই পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পেছনে পাকিস্তানের হাত থাকার অভিযোগ করেছে। ওই হামলায় প্রাণ হারান ২৬ জন। যাঁদের মধ্যে প্রায় প্রত্যেকেই ছিলেন পর্যটক।


এ ক্যটাগরির আরো খবর..