বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪৫০ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা) ঋণ চুক্তি সই হয়েছে। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সচিব কাজী শফিকুল আযম ও ভারতের পক্ষে এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার এমডি এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
জানা গেছে, বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ভারত। এটি ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত। এর আগেও এলওসির আওতায় দুইবার ঋণ দিয়েছে ভারত। এটি তৃতীয় ঋণ চুক্তি।
এর আগে বুধবার সকালে ঢাকেশ্বরি মন্দির পরিদর্শন করেন ভারতের অর্থমন্ত্রী। তিন দিনের সরকারি সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন অরুণ জেটলি।