× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ডেস্ক

ভারতের শত্রুদের পরাজয়, দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখতে সকল মসজিদে বিশেষ দোয়ার আহবান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
মসজিদে বিশেষ দোয়ার আহবান

ভারতের শত্রুদের পরাজয়, দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখতে মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহবান জানিয়েছেন ভারতের ‘অল ইন্ডিয়া মুসলিম জামাতের’ জাতীয় প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রেজভি বেরেলভি।

বৃহস্পতিবার (১ মে) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে ও পিটিআই।

আজ শুক্রবার (২ মে) জুমার নামাজের পর মসজিদগুলোতে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে মাওলানা শাহাবুদ্দিন রেজভি বেরেলভি বলেন, আমি ভারতের সব মুসলিম, বিশেষ করে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানাচ্ছি, শুক্রবারের জুমার নামাজের পর দেশের ঐক্য ও অখণ্ডতা এবং ভারতের শত্রুদের পরাজয় কামনায় বিশেষ দোয়ার আয়োজন করুন।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভারত অভিযোগ করছে, এ হামলার সঙ্গে পরোক্ষভাবে পাকিস্তান জড়িত। তবে দেশটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এরমধ্যে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মাঝরাতে হঠাৎ করে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করবেন বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে।

ভারত হামলা করতে পারে— এমন বিষয় মাথায় রেখে বৃহস্পতিবার কাশ্মীর সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আধুনিক ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেন দেশটির সেনারা।

পাকিস্তান সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এই মহড়া। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন এতে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও।

এ ছাড়া সিন্ধু নদের পানি ইস্যুতে কড়া বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। স্পষ্ট ভাষায় তিনি ঘোষণা দেন, যেকোনো মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে পাকিস্তান। সিন্ধু চুক্তি স্থগিতের জেরে ভারতকে হুমকি দেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও। তিনি বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

পাকিস্তান প্রয়োজনে পারমাণবিক হামলার জন্যও প্রস্তুত আছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ও রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি।

অন্যদিকে পেহেলগাম হামলায় জড়িত ও মদতদাতাদের চিহ্নিত করে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমরা প্রতিটি সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করব এবং এমন শাস্তি দেব, যা তারা কল্পনাও করতে পারবে না। সময় এসেছে সন্ত্রাসের আশ্রয়স্থল সম্পূর্ণভাবে ধ্বংস করার। ১৪০ কোটি মানুষের দৃঢ় সংকল্প সন্ত্রাসের মদতদাতাদের চূর্ণ করে দেবে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) টানা ৭ দিন গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে। সীমান্তে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় এরই মধ্যে নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আধুনিক অস্ত্রশস্ত্র সহকারে এলওসিতে যুদ্ধের মহড়া দিচ্ছে পাকিস্তানি সেনারাও।


এ ক্যটাগরির আরো খবর..