× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার বঙ্গ বিজয় নাকি রাজনৈতিক পুনর্বিন্যাস: অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিতর্কের নতুন পাঠ স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার রবীন্দ্রসাহিত্য -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী

ডেস্ক

ভারতের বিপক্ষে হামজা ও জায়া খেলবেন কি না, জানালেন কোচ কাবরেরা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
হামজা ও জায়া খেলবেন কি না, জানালেন কোচ কাবরেরা

১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপাল ম্যাচ সেই ম্যাচেরই একপ্রকার প্রস্তুতি। এ নিয়ে তপু বর্মন বলেন, ভারত ম্যাচের প্রস্তুতি ভালো হয়েছে। এখন আমাদের টার্গেট ভারত ম্যাচ।

ফিফা প্রীতি ম্যাচে আজ নেপালের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ।হিমালয়ের দেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির দিনে সমর্থকদের দুশ্চিন্তা হামজা চৌধুরী ও জায়া আহমেদকে নিয়ে। প্রবাসী দুই ফুটবলার ম্যাচ চলাকালীন চোটে পড়ে মাঠ ছাড়েন।

ম্যাচের ৮০ মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে বদলি হন হামজা চৌধুরী। এরপর জায়ানকেও মাঠ ছাড়তে দেখা যায়। একপ্রকার মাঠেই লুটিয়ে পড়েন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই লেফটব্যাক। এ নিয়ে অবশ্য ম্যাচ শেষে সুসংবাদ দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

কাবরেরা জানিয়েছেন, দুজনের চোট গুরুতর নয়। তিনি বলেন, না, বড় কোনো সমস্যা নেই। মাংসপেশিতে কিছুটা চোট লেগেছে। এমন কিছু হয়নি, যাতে করে তারা ভারত ম্যাচের জন্য ঝুঁকিতে থাকে।

ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার মুহূর্তে টি স্পোর্টসকে হামজা জানান, তাঁর চোট গুরুতর নয়। লেস্টার সিটি মিডফিল্ডার বলেন,বেশি কিছু খারাপ না।

ওভারহেডে করা প্রথম গোল নিয়ে বেশ উচ্ছ্বসিত হামজা। অ্যাক্রোবেটিক শট নিয়ে লেস্টার সিটি ডিফেন্ডার বলেন,খুব ভালো লাগছে।

সোহেল রানা জুনিয়রের বদলে কানাডাপ্রবাসী মিডফিল্ডার সমিত সোমকে নামিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “খারাপ না।” ভারতের ম্যাচ নিয়ে তাঁর মন্তব্য,রেডি থাকব।

কিউবা মিচেলের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে আজ। ৭৯তম মিনিটে হামজাকে তুলে তাঁকে নামান কোচ কাবরেরা। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই মিডফিল্ডারের অভিষেক অভিজ্ঞতা নিয়ে বসুন্ধরা কিংস তারকা বলেন, ভালো ছিল, তবে ফল আমাদের পক্ষে যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..