ভারতে পার্লামেন্টের ছাদ চুইয়ে পড়ছে পানি, বিরোধীদের কঠোর সমালোচনা

ভারতে পার্লামেন্টের ছাদ চুইয়ে পড়ছে পানি, বিরোধীদের কঠোর সমালোচনা

হাজার হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা ভারতের নতুন সংসদ ভবনের ছাদের একটি অংশ দিয়ে পানি চুইয়ে পড়ার ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ভারতের রাজধানী দিল্লিতে। এতে হাজার কোটি রুপি খরচে প্রস্তুত করা দেশটির নতুন সংসদ ভবনের ছাদ চুইয়ে পড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ভারী ‍বৃষ্টিপাতের ফলেই সংসদ ভবনের একটি অংশে ছাদ চুইয়ে পানি পড়েছে।

সংসদ ভবনের এমন অবস্থা দেখে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলো। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সংসদের একটি ভিডিও প্রকাশ করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘পুরোনো সংসদ ভবন এর চেয়ে ভালো ছিল। কেন পুরোনো ভবনে আমরা ফিরে যাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত এক হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা সংসদে পানি চুইয়ে পড়া বন্ধ না হচ্ছে।’

তৃণমূল লোকসভার এমপি মহুয়া মৈত্র এবং কংগ্রেস এমপি মানিকাম ঠাকুরও বিজেপি নিয়ে মজা করেছেন। অপরদিকে, দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি কটাক্ষ করে এক্সবার্তায় বলেন, ‘১২০০ কোটি রুপি দিয়ে তৈরি সংসদকে এখন নির্ভর করতে হচ্ছে ১২০ রুপির একটি বালতির উপর।’

বৃষ্টিতে দিল্লিতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্লাবিত হয়েছে বহু রাস্তা, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। এ পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।