ভারতের কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সাথে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

ভারতের কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সাথে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ ভারতের রাজধানী নয়াদিল্লীতে ভারতের কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।

কে এম খালিদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সেজন্য ভারত সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানসহ ভারতের কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।