স্টাফ রিপোর্টার: ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠকে বসেছেন । জঙ্গিবাদ রোধসহ বিভিন্ন ইস্যুতে তারা বৈঠক করছেন বলে জানা গেছে।
বুধবার দুপুরে দেড়টায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ের প্রবেশ করে।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। এর আগে দুপুর ১২টায় প্রতিনিধি দল স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ বিষয়ে স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করে।