× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

ভারতীয় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০২৩
চিরিরবন্দর সীমান্তে মো. মন্জুরুল ইসলাম নিহত
চিরিরবন্দর সীমান্তে মো. মন্জুরুল ইসলাম নিহত

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে মো. মন্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়ের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, নিহতের বিষয় এখনো কিছু জানা যায়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের মরদেহ পড়ে ছিল। পরে পরিবারের লোকজন মরদেহটি বাসায় নিয়ে আসে। কিন্তু তিনি কী কারণে রাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিলেন এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছেন না। মন্জুরুল ইসলাম পেশায় কৃষক ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..