× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

ভারতর অভ্যন্তরে বি.এস.এফ’র হাতে বাংলাদেশী আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
bgb

নওগাঁর সাপাহার সিমান্তে এক বাংলাদেশী নাগরিক ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে বি.এস.এফ’র হাতে আটক হয়েছে।

স্থানীয় লোকজন ও তার পরিবার সূত্রে জানা গেছে গত (৪ ফেব্রুয়রী) মঙ্গলবার দিবাগত রাতে সে অন্যান্যদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়।
রাত্রি অনুমান ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের চেষ্টাকালে ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বি.এস.এফ ক্যাম্পের টহল রত জোয়ানরা তাদের পিছু ধাওয়া করে।

এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪২) বি.এস.এফ সদ্যদের হাতে ধরা পড়েন। ।

এবিষয়ে (৫ ফেব্রুয়রী) বুধবর বেলা ১১টয় নওগাঁ ব্যাটালিয়ান ১৬বিজিবি অধিনায়ক লে: কর্ণেল সাদিকুর রহমানের সাথে কথা হলে অসুস্থ্য থাকায় তিনি সংশ্লিষ্ট আদাতলা বিওপি ক্যাম্পের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।

কিন্তু সাপাহার উপজেলার আদাতলা বিওপি ক্যাম্পের সরকারী নাম্বারে কয়েকবার কল দিলেও কল রিসিভ না হওয়ায় বিজিবির সাথে কথাবলা সম্ভব হয়নি।

তবে বি.এস.এফ’র হাতে আটক সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান- ভারতে যাওয়া তার স্বামীর সাথীরা ফিরে এসে তার স্বামী আটকের বিষয়টি নিশ্চিত করে।


এ ক্যটাগরির আরো খবর..