× Banner
সর্বশেষ
আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু – স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহতদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ভারতকে নিয়ে ব্যঙ্গচিত্র অস্ট্রেলিয়ার পত্রিকায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার একটি পত্রিকায়। এ ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সোমবার ‘দ্য অস্ট্রেলিয়ান’- এ কার্টুনটি প্রকাশিত হয়।

কার্টুনে দেখা গেছে,  শীর্ণকায় ও ক্ষুধার্ত একটি ভারতীয় পরিবার সোলার প্যানেল ভাঙ্গছে। পরিবারের এক সদস্য আমের চাটনি দিয়ে ওই সোলার প্যানেল খাওয়ার চেষ্টা করছে। এটি প্রকাশিত হওয়ার পরই জাতিবিদ্বেষের অভিযোগ উঠেছে পত্রিকাটির বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলির দাবি, অস্ট্রেলিয়ান-আমেরিকান ধনপতি রুপার্ড মার্ডকের মালিকানাধীন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ ওই কার্টুন ছাপা হয়েছে প্যারিসে সদ্যসমাপ্ত জলবায়ু সম্মেলনের খসড়াকে লক্ষ্য রেখে। ওই সম্মেলনে প্রস্তাব করা হয়, বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে আরও অগ্রণী ভূমিকা নিতে হবে উন্নত দেশগুলিকে। উষ্ণায়ন কমাতে গ্রিনহাউস গ্যাস নির্গমণের মাত্রা ২ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। গোটা প্রস্তাবে উন্নয়নশীল দেশগুলির তরফে মূল ভূমিকা নেয় ভারত। আর এ কারণেই ভারতকে আক্রমণ করছে অস্ট্রেলিয়ার দৈনিকটি।

কার্টুনের সমালোচকদের দাবি, তৃতীয় বিশ্বের দেশগুলি যে প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে আছে,সেটাই যেন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই কার্টুনের মাধ্যমে।

সিডনির ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার সহকারী অধ্যাপক অ্যামান্ডা ওয়াইজ জানান, কার্টুনটি খুবই দুঃখজনক। জাতিবিদ্বেষী তো বটেই, উন্নয়নশীল দেশগুলি গতে বাঁধা প্রতিচ্ছবিই এই কার্টুনে ফুটে উঠেছে । আমেরিকা, কানাডা বা ব্রিটেনে এ ধরনের কার্টুন সহ্য করা হত না । কার্টুনের মধ্যে দিয়ে এটা যেন বোঝানো হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য প্রযুক্তি নয়, ভারতের খাদ্যের প্রয়োজন।

এ ব্যাপারে ‘দ্য অস্ট্রেলিয়ান’ কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলীয় সমাজের বাক্‌-স্বাধীনতার প্রতি তাঁরা দায়বদ্ধ।  ভারতীয়দের হেয় করতে নয়, বরং জলবায়ু সম্মেলনের নেতাদের এটা জানানো যে, সোলার প্যানেলের বদলে দরিদ্রদের সস্তায় বিদ্যুৎ ও সাহায্যের প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..