× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

ভাতাভোগীদের বই প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ গত ২০-০৮-১৬ইং রোজ শনিবার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে বয়স্ক ৪৭ জন, বিধবা ১৮ জন, ও প্রতিবন্ধী ৩৫ জন মোট ১০০ (একশ) জন ভাতা ভোগীদের মধ্যে কার্ড বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, মধুখালী উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল কুমার সাহা, ইউনিয়ন সমাজকর্মী আকলিমা বেগম, কামারখালী ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), ইউ.পি সদস্য মোঃ হাবিবুর রহমান মোল্যা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আবুল কালাম আজাদ (জামাল), কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান মন্নু, ০৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ হারুন অর রশিদ হারুন, সাধারন সম্পাদক এ.বি.এম মিরোজ (বুলু) সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ প্রমূখ।

জানা যায় বিগত ০১ (এক) বছরের জনপ্রতি বিধবা, বয়স্ক ৪,৮০০/- টাকা এবং প্রতিবন্ধীদের জন্য ৬,০০০/- টাকা রবিবার (২১-০৮-১৬ইং) কামারখালী সোনালী ব্যাংক শাখা থেকে প্রদান করা হবে। পাশাপাশি আড়পাড়া ইউনিয়নে বয়স্ক ২৯ জন, বিধবা ১৯জন, প্রতিবন্ধী ০৯ জন মোট ৫৭ জন এবং ডুমাইন ইউনিয়নে বয়স্ক ২৫ জন, বিধবা ০৯জন, প্রতিবন্ধী ২২ জন মোট ৫৬ জন ভাতা ভোগীদের কার্ড বিতরণ করা হয়। তাহারাও রবিবার এককালীন বিধবা ও বয়স্ক ৪,৮০০/- টাকা এবং প্রতিবন্ধী ৬,০০০/-টাকা পাবে।


এ ক্যটাগরির আরো খবর..