ভাঙ্গায় বিয়ারসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

আবু নাসের হুসাইন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বিয়ারসহ মেহেদী হাসান হিমেল (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর র‌্যাব-৮এর একটি দল উপজেলার পুখুরিয়া এলাকা থেকে তাকে আটক করে। হিমেল মাদারীপু র জেলার কালকিনি থানার উত্তর চরাইরকান্দী গ্রামের মোশারফ হোমেনের ছেলে।

ফরিদপুর র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় ভাংগা থানাধীন পুখুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মেহেদী হাসান হিমেলকে ৫৭ ক্যান বিয়ারসহ হাতে নাতে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক বিয়ার ভাংগা থানার বিভিন্ন এলাকায় বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত বিয়ারসহ আটককৃত আসামীকে ভাংগা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে থানায় একটি মাদক মামলা
দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।