করোনা ভাইরাস আল্লাহর সৈনিক বলা ইরাকি মাওলানা এবার করোনা আক্রান্ত

করোনা ভাইরাস আল্লাহর সৈনিক বলা ইরাকি মাওলানা এবার করোনা আক্রান্ত

করোনা ভাইরাস হলো আল্লাহর সৈনিক, যা চীনকে উচিত শিক্ষা দেবে। আসলে চীন (China) উইঘুর মুসলিমদের উপর কঠোর অত্যাচার করে। তার উপর মন্তব্য করতে গিয়ে একথা বলেছিলেন আয়াতুল্লাহ সৈয়দ হাদী-আল-মুদারিসি নামের ইরাকের মাওলানা।

গত ৯ মার্চ সোমবার সামাজিক মাধ্যম টুইটারে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন। ভিডিও লিংক  এবার করোনা ভাইরাস নিয়ে ঘৃণা ছড়ানোর পর মৌলানা স্বয়ং করোনা দ্বারা দংশিত হয়ে ইরাকের হাসপাতালে চিকিৎসাধীন।

মাত্র কয়েকদিন আগে করোনা ভাইরাসকে (Corona Virus) আল্লাহর সৈনিক, আল্লাহর গজব বলে দাবি করেছিল ইরাকের মৌলনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।

সম্প্রতি আয়াতুল্লাহ সৈয়দ হাদী-আল-মুদারিসি নিজেই করোনা দ্বারা আক্রান্ত হয়েছেন। আর এখন এই মাওলানা ইরাকের হাসপাতালে ভর্তি রয়েছে এবং উনাকে অন্য রোগীদের থেকে আলাদা করে রাখা হয়েছে। যাতে ভাইরাস ছড়িয়ে না পড়ে।

যদিও অনেকে সেই সময় বলেছিলেন করোনা ভাইরাসের মতো এমন একটা বিষয়কে ধর্মের সাথে জুড়ে দেখা বা আল্লাহর সৈনিক, আল্লাহর গজব ইত্যাদি বলা ঠিক না।

আফ্রিকা টুডে নিউজ ১২ মার্চ জানিয়েছে, আয়াতুল্লাহ সৈয়দ হাদী-আল-মুদারিসি নিজেই করোনা দ্বারা আক্রান্ত হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।