× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ভবিষ্যতে বিমান ছিনতাই এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ মার্চ, ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভুলক্রমেও যদি কেউ বিমানবন্দরে অস্ত্রসহ প্রবেশ করেন, তাহলে তিনি ছাড় পাবেন না।’

শনিবার দুপুরে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিমান ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে কিভাবে আরও জোড়ালো ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবো। আমাদের মেসেজটা (বার্তা) পরিষ্কার। অবৈধ কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই যাবেন, তাকে আইন মেনে যেতে হবে।’

সম্প্রতি বিমানের দুবাইগামী একটি ফ্লাইটে অস্ত্রসহ এক যাত্রী উড়োজাহাজ ছিনতাই চেষ্টা করেন। পরে কমান্ডো অভিযানে তার মৃত্যু হয়। যদিও সেটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনার পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে যেতে গিয়ে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া সম্প্রতি আরও দুজন অস্ত্রসহ বিমানে উঠতে গিয়ে ধরা পড়েন। এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে পড়ে বিমান কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..