বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীরা বিকাশের মাধ্যমে টাকা পাবেন

বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাভোগীরা বিকাশের মাধ্যমে টাকা পাবেন

মধুখালী প্রতিনিধিঃ আর নয় ভোগান্তি, আর নয় ব্যাংকে। এখন বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের নিজের ইচ্ছামত বিকাশের মাধ্যমে লেনদেন হবে। আর এ ব্যবস্থা করে দিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এখন আর ব্যাংকে যাওয়া লাগবে না নিজের ব্যবহৃত মোবাইলে বিকাশ খুলে নিজের স্বাধীন মত লেনদেন করা যাবে। তারই আলোকে মধুখালী উপজেলা সহ আড়পাড়া ইউনিয়নের ভাতাভোগীরা এই সুযোগ পেলেন।

বৃহস্পতিবার সকালে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিধবা-১৪৪জন বয়স্ক-৪৬৬জন প্রতিবন্ধী-৩০৪জন মোট ৯১৪জনের বিকাশের মাধ্যমে লেনদেন করার ব্যবস্থা করে দিচ্ছেন মধুখালী উপজেলা সমাজসেবা অফিস।

এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, মধুখালী সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মোছাঃ আকলিমা আক্তার, মোঃ সোহানুর রহমান, মোঃ রুহল আমিন, কারিগরী প্রশিক্ষক মোঃ ইমরান হোসেন, গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।