× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বড় প্রকল্প মানে বেশি বেশি দুর্নীতি: মওদুদ

admin
হালনাগাদ: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সরকারের বড় বড় প্রকল্প মানে বেশি বেশি দুর্নীতি। বেশি বেশি প্রকল্প মানে বেশি বেশি ঘুষ। এসব প্রকল্পের মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ ছিল এক তরফা ও আত্মতুষ্টির বহিঃপ্রকাশ। তার ভাষণে গণতন্ত্রের সংকটের ও দেশের সত্যিকারের সংকটের চিত্র ছিল না। সেখানে জনগণের দুঃখ কষ্টের কোনো প্রতিফলন নেই। তার ভাষণে কেবল তার সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সংসদের প্রায় সব সদস্যই আওয়ামী লীগের। তারপরও কোরাম (৬০ সদস্য) সংকট হয়। কীভাবে তিনি সংসদ চালান, ভাষণে তা বলেননি। বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্য বেশি, কী করে তারা নির্বাচিত হলেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী তা বলতেও ভুলে গেছেন।

বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন নির্বাচনকালীন সরকার গঠনের সুযোগ সংবিধানে নেই। তিনি আসলে এ কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছেন। তিনি যদি সবকিছুর ঊর্ধ্বে ওঠে সবার দুঃখ কষ্টের কথা বলতেন তবে জনগণ বাহবা দিতো। ভাষণে যদি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা দিতেন, আমরাও বাহবা দিতাম।

তিনি বলেন, কাজেই তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করেননি। কেননা, তার ভাষণে রাষ্ট্রীয় ব্যাংক ফুলকা হয়ে গেছে, বিএনপিকে নিশ্ছিন্ন করে দেয়ার মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, ছাত্রলীগ-যুবলীগের টেন্ডারবাজি, ব্যবস্থা দখল, দোকান দখল, ধর্ষণ, গুম, খুনের বিষয় ওঠে আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..