বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী গ্রামের আসাদুল ইসলামের পুত্র ও রামাগাড়ী আল আসাগিয়া ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শ্রেণীর ছাত্র রাব্বি (৬)এর লাশ শনিবার রাত ৮ দিকে বাড়ির থেকে প্রায় দেড় হাজার গজ দূরে পুকুরে পাওয়া গেছে।
জানা গেছে, স্কুল থেকে বাড়ি এসে দুপুরে খাওয়ার পর আকস্মিক রাব্বি নিখোঁজ হয়। তাঁকে কে বা কাহারা অপহরণ করেছে বলে ধারণা করে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন। পরে রাত রাত ৮ টার পুকুর থেকে তাঁর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। রাব্বির এই মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করছেন তাঁর পিতা আসাদুল ইসলাম।