× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বড়লেখায় (সোনাতুলায়) ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাতুলা যুব কল্যাণ পরিষদের আয়োজনে গতকাল সোমবার রাতে টিভি এন্ড টিভি ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইনালে বড়লেখা ওড়না হাউজ ৩-০ সেটে সুড়িকান্দি কিংসকে হারিয়ে জয়লাভ করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় যুব কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সাংবাদিক সমছ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, ইউপি সদস্য ফয়ছল আলম স্বপন,স্পেন প্রবাসী জসিম উদ্দিন, ডাঃসজল সরকার, শিক্ষক নৃপেন্দ্র মোহন সরকার দুবাই প্রবাসী ফখরুল ইসলাম,ক্লাবের উপদেষ্টা মর্তুজ আলী, আবেদ আহমদ, শাহজান আহমদ মিছবা, সমাজ সেবক হাজী আব্দুস সহিদ, মোহাম্মদ আলী, মাসুক উদ্দিন, ময়নুল ইসলাম

ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু, প্রবাসী সাদিকুর রহমান,ক্লাবের সদস্য আবু বক্কর দুলন, এমরান হোসেন, কাওছাইন আহমদ, আবু তাহের প্রমুখ।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..