× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

বড়লেখায় ডোবা থেকে বিল প্রহরীর লাশ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

সমছ উদ্দিন, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের চৌ-ঢালু বিল থেকে আছান উদ্দিন (৩৩) নামে এক বিল প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আছান উদ্দিন ইউনিয়নের বড় ময়দান গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

গতকাল শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে পুলিশ তাঁর লাশটি চৌ-ঢালু বিলের শীতলি বাড়ি সংলগ্ন ডোবা থেকে উদ্ধার করে। লাশের শরীরের ২টি স্থানে জখম রয়েছে।এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে। আটক দেলোয়ার দাসেরবাজার ইউনিয়নের নেরাকান্দি গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গত শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিলের অন্য সহকর্মীরা আছান উদ্দিনকে রাতের ভাত দিতে গিয়ে পাহারার নৌকায় পাননি। এসময় সহকর্মীরা পাহারার নৌকায় তাঁর সার্ট ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখেন। তখন থেকেই বিল ও আশপাশের বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন তারা। অনেক খোঁজাখুঁজির পরও আছানকে না পেয়ে রাত সাড়ে তিনটার দিকে নিখোঁজের বিষয়টি বড়লেখা থানা পুলিশকে অবহিত করেন স্বজনরা। পুলিশও তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাঁর খোঁজ করে কোনো সন্ধান পায়নি।
শনিবার (২২ অক্টোবর) ভোর পাঁচটার দিকে স্থানীয় লোকজন চৌ-ঢালু বিলের শীতলি বাড়ি এলাকায় তাঁর লাশ পানিতে ভাসতে দেখেন। খবর পেয়ে

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এখনো মামলা হয়নি। তবে প্রক্রিয়াধীন আছে। জিজ্ঞাসাবাদের জন্য দেলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।”


এ ক্যটাগরির আরো খবর..