× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বড়লেখায় রাসেলের খুনিদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় টাইল্স মিস্ত্রি রাসেল আহমদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন ও পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে সদর ইউনিয়নের ব্রাক্ষণপাড়াবাসীর অয়োজনে বড়লেখা- শাহবাজপুর সিএন্ডবি সড়কের ডিগ্রি কলেজ এলাকায় প্রায় ৩০ মিনিট ব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে রাসেল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, শিক্ষক বদর উদ্দিন, শফিক উদ্দিন, গিয়াস উদ্দিন, আলা উদ্দিন, নূর উদ্দিন, সালেহ আহমদ জুয়েল, জালাল আহমদ, ময়নুল ইসলাম, ফয়েজ আহমদ, রেহান পারভেজ রিপন প্রমুখ। মানববন্ধন পরবর্তীতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার উল্লাহ্ স্মারকলিপি গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দিবাগত রাতে দুই পরিবারের শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরার আঘাতে খুন হন টাইল্স মিস্ত্রি রাসেল আহমদ (২৬)। নিহত রাসেল উপজেলার সদর ইউপির ব্রাক্ষণপাড়ার বদরুল ইসলামের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..