× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

ব্ল্যাকবেরির স্বর্ণের স্মার্টফোন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের বাজারে বেশ কয়েক বছর ধরেই নির্মিত হচ্ছে আইফোন বা ব্ল্যাকবেরির স্বর্ণ ও হীরক খচিত স্মার্টফোন।

তারই ধারাবাহিকতায় এবার বাজারে আসছে ব্ল্যাকবেরির আলোচিত স্মার্টফোন ‘প্রিভ’ এর গোল্ড প্লেটেড সংস্করণ। ব্ল্যাকবেরির প্রিভ মডেলের স্মার্টফোনটি সংস্থাটির প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যা সাম্প্রতিক সময়ে বাজারে এসেছে।

শৌখিন ব্যক্তিদের জন্য ২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে ‘প্রিভ’ স্মার্টফোনটির গোল্ড প্লেটেড সংস্করণ। আগামী ৫ ডিসেম্বর থেকে এটি ভিয়েতনামের বাজারে উন্মুক্ত করা যাবে। গোল্ডেন সংস্করণটি তৈরি করেছে ভিয়েতনামের প্রতিষ্ঠান ক্যারালাক্স।

ভিয়েতনামে ব্ল্যাকবেরি প্রিভ ব্যবহারকারীরা তাদের প্রিভ স্মার্টফোনটি ২৪ ক্যারেট গোল্ড দিয়ে পেতে চাইলে খরচ করতে হবে ভিএনডি ৮ মিলিয়ন, মার্কিন মুদ্রায় ৩৫০ ডলার। তবে ভিয়েতনামের বাইরের কেউ এই স্মার্টফোনটি পেতে চাইলে খরচ করতে হবে ১৫০০ ডলার এবং সঙ্গে আনুষাঙ্গিক খরচ।


এ ক্যটাগরির আরো খবর..