× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ডেস্ক

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া মুখোমুখির আগে পরিসংখ্যান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
brazil va korea

কোয়ার্টার ফাইনালে ওঠার আগে আজ ব্রাজিলের মুখোমুখি দক্ষিণ কোরিয়া। স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

এই লড়াইয়ে এগিয়ে কোন দল? শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় পরিষ্কার ফেবারিট ব্রাজিল। সেলেসাওরা ফিফা র্যাংকিংয়ের শীর্ষে, দক্ষিণ কোরিয়ার র্যাংকিং ২৮।

মুখোমুখি পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে ব্রাজিল। সেলেসাওরা এর আগে ৭ বার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলেছে। জিতেছে ৬টিতেই। দক্ষিণ কোরিয়ার জয় একটি, সেটিও ২৩ বছর আগে ১৯৯৯ সালে।

তারপর চারবারের দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি কোরিয়ানরা। সবশেষ হারটি চলতি বছরেরই জুনে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে সে ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল।

মজার ব্যাপার হল বিশ্বকাপে এর আগে কখনই দেখা হয়নি এই দুই দলের। এবারই প্রথমবারের মতো বিশ্বমঞ্চে লড়তে যাচ্ছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। তাও আবার নকআউটের মতো  গুরুত্বপূর্ণ ম্যাচে।


এ ক্যটাগরির আরো খবর..