× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

ব্রাজিল জিতল নেইমার-জেসাসের গোলে

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল বার্সেলোনার তারকা নেইমার দ্য সিলভার এক গোল ও তরুণ তুর্কি গ্যাব্রিয়েল জেসাসের জোড়া গোলে ভর করে।

কুইটোতে বৃহস্পতিবার দিবাগত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ১০ জনের ইকুয়েডরকে।

এমন জয়ের মধ্য দিয়ে ব্রাজিল দলে অভিষেক হল নতুন কোচ টিটের। পাশাপাশি জয় দিয়ে শুরু হল তার আমল।

অবশ্য ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি পাঁচ-পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত।

এ সময় ডিবক্সের মধ্যে ফাউল করেন ইকুয়েডরের আলেক্সজান্ডার ডমিনগুয়েজ। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন।

৭৬ মিনিটের মাথায় ইকুয়েডরের রক্ষণভাগের খেলোয়াড় হুয়ান কার্লোস পার্দেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় ইকুয়েডর। এরপর জ্বলে ওঠেন ব্রাজিলের ১৯ বছর বয়সী তারকা জেসাস।

৮৭ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তাকে গোলে সহায়তা করেন মার্সেলো। আর ম্যাচের যোগ করা সময়ে নেইমারের সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তাতে ব্রাজিলের জয় নিশ্চিত হয় ৩-০ গোলের ব্যবধানে।

এ জয়ের ফলে সাময়িকভাবে পয়েন্ট টেবিলের  শীর্ষে উঠেছে ব্রাজিল। ৭ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে টিটের শিষ্যরা।


এ ক্যটাগরির আরো খবর..