× Banner
সর্বশেষ
ঈদুল আজহা উপলক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল – তথ্য প্রতিমন্ত্রী আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য অটিজমে আক্রান্তদের পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার রয়েছে – প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে বিভ্রান্তিকর প্রচারণার জবাব বিএসসিপিএলসি’র রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন স্বাধীনতার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শার্শা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৭ জন আসামী আটক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ মধুখালীতে ফারিয়া প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা

ব্যাটের মাপ কমাতে চলেছে এমসিসি

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বর্তমান ক্রিকেটে বোলারদের ওপর বাড়ছে ব্যাটসম্যানদের খবরদারি। ব্যাটসম্যান-বোলার ভারসাম্যটা তাই এখন পুরোপুরি ব্যাটসম্যানদের দিকেই ঝুঁকে।

তবে দৈত্যাকার, চওড়া ব্যাটের সাহায্য নিয়ে বাড়তি শক্তি প্রয়োগ না করেই বাউন্ডারি বা মিস হিটে ওভার বাউন্ডারি মারার দিন বোধহয় শেষ ব্যাটসম্যানদের। এবার যে ব্যাটের মাপ কমাতে চলেছে বিশ্ব ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি বা মেরিলিবোন ক্রিকেট ক্লাব।

লর্ডসে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠকে ঠিক হলো, ব্যাটের জন্য নির্দিষ্ট মাপ ঠিক করে দেওয়া হবে। এই কমিটিতে আছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং, প্রাক্তন পাক অধিনায়ক রমিজ রাজা, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনরা। আর এই কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক ব্রিয়ারলি।

সোম ও মঙ্গলবার- দুদিন ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হয় ব্যাটের দুই ধার ও তার মাঝের অংশ কতটা পুরু হবে, তার সীমা নির্ধারণ করা হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন ব্যাটের দুই ধার ৫৫ মিলিমিটার পর্যন্ত মোটা হয়। এমনকী ব্যাটের মাঝখানের অংশ ৮০ মিলিমিটার পর্যন্ত পুরু হয়। যা দিয়ে ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নারদের মতো ব্যাটসম্যানরা রীতিমতো ধ্বংসলীলা চালান।

ব্যাটসম্যান ও বোলারদের মধ্যে এই যুদ্ধে যাতে ভারসাম্য আসে, তার জন্য ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সুপারিশ ব্যাটের দুই ধার ৩৫ থেকে ৪০ মিলিমিটারের বেশি হওয়া চলবে না। আর মাঝের অংশ ৬০ থেকে ৬৫ মিলিমিটারের বেশি হবে না।

এই সুপারিশ এমসিসির প্রধান কমিটি অনুমোদন করলে তা যাবে আইসিসির ক্রিকেট কমিটিতে। এই কমিটির চেয়ারম্যান আবার অনিল কুম্বলে। কুম্বলেদের কমিটি এই নতুন নিয়মকে সবুজ সঙ্কেত দেবে বলেই মনে করা হচ্ছে।

সাধারণত এমসিসির সুপারিশ অগ্রাহ্য করে না আইসিসি। এখন দেখার এই সুপারিশ তারা মেনে নেয় কি না। তবে আইসিসি এই সুপারিশ মেনে নিলেও আগামী বছরের অক্টোবরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে এই নতুন নিয়ম চালু হচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..