× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

‘ব্যাংকে অনিয়ম করলে আজ না হয় কাল ধরা পড়বেই’

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

অর্থনৈতিক ডেস্ক: রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মো. আতাউর রহমান প্রধান বলেছেন, ‘ব্যাংকে অনিয়ম করলে ধরা পড়বেই। আজ না হয় কাল অথবা কয়েক দিন পরে। এমন কোনো নজির নেই যে, অনিয়ম করে ধরা পড়েনি।’

সম্প্রতি রাজধানীর মতিঝিলের রূপালী ব্যাংকের ট্রেনিং একাডেমিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে এসব কথা বলেন তিনি।

রোববার রূপালী ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আতাউর রহমান প্রধান জানান, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই ভুল তথ্য উপস্থাপন করা যাবে না। কোনো সহকর্মী যাতে প্রলোভনের কারণে দুষ্কর্ম না করে সে বিষয়ও সতর্ক দৃষ্টি দিতে হবে।

অনুষ্ঠানে ছিলেন রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম, উপমহাব্যবস্থাপক সালমা বানু প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..