× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

ব্যাংকখাতে নীট মুনাফা কমেছে ৩৩ শতাংশ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

অর্থনীতি ডেস্কঃ দেশের ব্যাংকগুলোর নীট আয় কমেছে প্রায় এক তৃতীয়াংশ। বাংলাদেশ ব্যাংকের এক অনিরীক্ষীত প্রতিবেদনে দেখা গেছে জুন-২০১৭ ব্যাংক হিসাব বর্ষে জুন-২০১৬ ব্যাংক হিসার বর্ষের তুলনায় আয় কমেছে ৮৯৬ কোটি টাকা বা ৩৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে ২০১৭ সালের জুনের ৩০ তারিখ পর্যন্ত এক বছরে দেশের ব্যাংকগুলোর নীট আয় হয়েছে এক হাজার ৮৪৫ কোটি টাকা। আর এর আগে ব্যাংক হিসাব বর্ষ জুন-২০১৬ পর্যন্ত আয় হয়েছিল ২ হাজার ৭৪১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, এই সময়টাতে ব্যাংকগুলোকে প্রচুর কুঋণের চাপ কাটাতে হয়েছে বলেও আয়ে প্রভাব পরেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি বছরের জুন ক্লোজিং পর্যন্ত (৩০ জুন-২০১৭) কুঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৬ কোটা টাকা। অথচ ২০১৬ সালের জুন ক্লোজিং এর সময় এর পরিমাণ ছিল ৩ হাজার ৪০৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক বলছে, কিছু ব্যাংক আলোচ্য সময়ে নিজেরদের লক্ষ্যমাত্রার দিকে তোয়াক্কা না করে বিভিন্ন খাতে ঋণ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বরের পরে থেকে ২০১৭ সালের ৩০ জুন সময়ে শ্রেণীকৃত ঋণের বিরতণ ৬২ হাজার ১৭২ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ১৪৮ কোটি টাকা।

তবে আলোচ্য সময় ঋণ বিতরণ ও পুণঃতহবিলীকরণের ব্যবধান আগের বছরের তুলনায় কমেছে। ২০১৬ সালের জুনে এই তথাত ছিল যেখানে ৪ দশমিক ৮৫ শতাংশ সেখানে ২০১৭ সালের জুনে এই তফাত দাঁড়ায় ৪ দশমিক ৭২ শতাংশে।


এ ক্যটাগরির আরো খবর..