× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক শৃঙ্খলার জন্য অডিট রিপোর্ট সঠিক হওয়া প্রয়োজন- বাণিজ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক শৃঙ্খলার জন্য অডিট রিপোর্ট সঠিক হওয়া প্রয়োজন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য সঠিক অডিট রিপোর্ট প্রয়োজন। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের ইনস্টিটিউট অভ্‌ চার্টার্ড একাউন্টস অভ্‌ বাংলাদেশ (আইসিএবি)। বাণিজ্যমন্ত্রী বলেন, অন্যান্য পেশার মতোই সিএ ডিগ্রি খুবই সম্মানের।

মেধাবী ছাত্র-ছাত্রীদের এ পেশায় আসতে হবে দেশের স্বার্থে। এ পেশার গুরুত্ব বুঝতে হবে। রংপুরে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী থাকার পরও চার্টার্ড এ্যাকাউনটেন্ট (সিএ) তেমন তৈরি হয়নি। এবার রংপুরে আইসিএবি’র আঞ্চলিক কার্যালয় হলো। এ অঞ্চলের ছাত্র-ছাত্রীরা এখানে পড়ালেখার সুযোগ পাবে। শিক্ষকদের এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের ধারণা দিতে হবে। দেশে-বিদেশে সিএদের প্রচুর চাহিদা রয়েছ। রংপুরে আইসিএবি’র এ অফিস সিএ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্ত্রী আজ রংপুরের স্থানীয় একটি হোটেলে আইসিএবি আয়োজিত ‘আইসিএবি রংপুর আঞ্চলিক অফিস স্থাপন এবং সিএ পেশার গুরুত্ব সম্পর্কে আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নির্ভুল অডিট কাজ সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা-বাণিজ্যকে অনেক দূর এগিয়ে নিতে হলে আর্থিক শৃঙ্খলা খুবই জরুরি, যে কাজটি সিএ ফার্মগুলো করে থাকে। দেশের অর্থনীতির সাইজ বড় হয়েছে, ব্যবসা- বাণিজ্য বেড়েছে। সিএ পেশার গুরুত্বও বেড়েছে।

আইসিএবি’র প্রেসিডেন্ট শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শু়ভাশীষ বসু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক আপেল মাহমুদ, রংপুর বিভাগের  ডেপুটি কমিশনার অভ্‌ ট্যাক্সেস মঞ্জুরে আলম। আইসিএবি’র কাউন্সিল মেম্বার মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট ফওজিয়া হক।

পরে মন্ত্রী কাউনিয়া উপজেলার কুর্শা নলঝুড়ি আশ্রমের পাশের একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..