× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

ভোলায় ব্যবসায়ীর ঘর থেকে ১২ বস্তা সরকারী চাল উদ্ধার আটক-৩, মূলহোতা ইউপি সদস্য পলাতক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
ব্যবসায়ী থেকে সরকারী চাল উদ্ধার

ভোলা প্রতিনিধি ॥  ভোলার মনপুরায় কাউছার নামের এক ব্যাবসায়ীর বসতঘর থেকে ১২ বস্তা সরকারী চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে। তবে মূলহোতা ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রব পাটোয়ারী পলাতক রয়েছে।

মঙ্গলবার দিবাগত সাড়ে ১২ টায় উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফকির হাট বাজার ব্যবসায়ী কাউছার এর বসতঘরে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ কাউছার (২৮), মোঃ হারুন (৪৫), আলী আজগর (৫৫)। এদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে।

আটক ব্যবসায়ী কাউছার বলেন, আমি একজন ব্যবসায়ী চাল মেম্বার থেকে ক্রয় করে দোকানে বিক্রি করি।

মনপুরা থানার অফিসার ইরচার্জ(ওসি) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ফকির হাট বাজার ব্যবসায়ী কাউছারের বসতবাড়ি থেকে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় ৪ জনকে অসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ৩ জনকে আটক করা রয়েছে। মূলহোতা পলাতক ইউপি সদস্য আবদুর রব পাটোয়ারী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ বস্তা সরকারি চাল আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..