× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঠিকাদারের দেয়া বাঁধ অপসারন না করায় আগৈলঝাড়ায় বোরো চাষ ব্যাহত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ সড়ক ও জনপথ বিভাগের বরিশাল আগৈলঝাড়া উপজেলার রাজিহার গৈলা খালের থানার সামনে সেতু নির্মানের সময় তৈরী বাঁধ দুটি অপসারন না করায় আগৈলঝাড়া উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৫ হাজার বোরো চাষী সেচ সংকটে জমিতে বোরো চাষ করতে পারছেন না।

স্থানীয় লোকজন ও ভূক্তভোগী কৃষক সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ার গৈলা রাজিহার খালের আগৈলঝাড়া সদরে থানার সামনে একটি আরসিসি কংক্রিট সেতু নির্মানে জন্য গত বছর ডিসেম্বর মাসে প্রকল্পটি বাস্তবায়নে মেসার্স মাহফুজ খান নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক প্রকল্পের কাজ শুরু করতে খালের মধ্যে দুটি বাঁধ দেন। বাঁধ নির্মানের ফলে আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষ করতে পারছেন না চাষীরা।

উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল সাংবাদিকদের জানান, চলতি বছর আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে মোট ৯ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে ৭ হাজার ৮শ হেক্টর জমিতে হাইব্রীড ধান ও ১হাজার ৭শ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বোরো।

কৃষি বিভাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪৮ হাজার ১শ ৪৮ মেট্রিক টন চাল। উপজেলার রাজিহার, বাকাল ও গৈলাসহ তিন ইউনিয়নে ৬ হাজার হেক্টর বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। রাজিহার- গৈলা খালে সওজের ঠিকাদারের দেওয়া বাঁধ দুটি অপসারন না করায় উপজেলার রাজিহার, বাকাল ও গৈলা তিন ইউনিয়নের ৩৫টি প্রকল্পের ৫ হাজার চাষী চলতি মৌসুমে ২ হাজার ৫শত হেক্টর জমিতে বোরো চাষ করতে পারছেন না।

প্রকল্প তদারকি কাজে নিয়োজিত প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ তুষার সাংবাদিকদের বলেন, অভিযোগ সঠিক নয়। অনেক আগেই বাঁধ অপসারন করে খালে পানি চলাচল নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন সেচ মৌসুমে পানি সংকটের সত্যতা স্বীকার করে বলেন, সেচ সংকটে বোরো চাষ মারাত্মক ব্যহত হচ্ছে। ফলে লক্ষ্যমাত্র অর্জন বাধাগ্রস্থ হবে।

বিষয়টি বরিশাল বিভাগীয় কৃষি কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তার পরামর্শ অনুযায়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো.সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ ইতোমধ্যেই বিষয়টি লিখিত আকারে আমাদের অবহিত করেছেন। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..