× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

বোমা হামলা পাকিস্তানের শিয়া এলাকায়, নিহত ১০

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: শিয়া অধ্যুষিত পাকিস্তানের কুররাম জেলার রাজধানী পারাচিনার একটি বাজারে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

গতকাল রবিবার ওই হামলা চালানো হয়। এতে আহত হয়েছে আরও ৩০ জন।

কুররাম জেলার রাজনৈতিক প্রশাসক আমজাদ আলি খান এসব তথ্য নিশ্চিত করেন।

কুররামের যে হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে, তার এক চিকিৎসকের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উপজাতি অধ্যুষিত কুররাম জেলায় শিয়া-সুন্নিদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। রবিবারের ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।


এ ক্যটাগরির আরো খবর..