× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

বোমা হামলায় ইউপি সদস্যসহ আহত ৩

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০১৬

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ  বোমা হামলায় নবনির্বাচিত ওয়ার্ড মেম্বারসহ তিনজন আহত হয়েছেন। আহত মেম্বার রাহাত জান সর্দার গদখালি ইউপির চার নম্বর ওয়ার্ডের মেম্বার ও জলিল সর্দারের ছেলে।

গতকাল শুক্রবার রাতে যশোর জেলার ঝিকরগাছার গদখালী রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

আহত মারুফ হোসেন জানান, নিবাচন-পরবর্তী হামলার ঘটনায় অভিযুক্তদের নামে মামলা করতে ঝিকরগাছা তারা তিনজন মেম্বারসহ ঝিকরগাছা থানায় যান। সেখানে থানার ওসির সাথে তারাবিহ নামাজ পড়ে দুই মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে দশটার দিকে তারা গদখালী রজনীগন্ধা কোল্ড স্টোরের সামনে পৌঁছালে একই গ্রামের মহিউদ্দিন, উজ্জ্বল, আবুল হোসেনসহ ৮-৯ জন তাদের মোটরসাইকেল লক্ষ্য করে পরপর তনটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা মেম্বারের মোটরসাইকেলে লাগলে তিনি মারাত্মক আহত হন। অন্য মোটরসাইকেলে থাকা দাউদ মুহুরী (৪২) ও মারুফ হোসেন (৩৪) বোমার স্প্লিন্টারের আঘাতে আহত হন।

আহতদের চিৎকার ও বোমার শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে ১১টার দিকে আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এছাড়া দাউদ মুহুরী (৪২) ও মারুফ হোসেন (৩৪) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..