× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

বোদা উপজেলায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

এন.এ. রবিউল হাসান লিটন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন পঞ্চগড়- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স.ম আশরাফ আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ সুফিউল্লাহ সুফি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন-অর-রশিদ। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি ফলদ ও বৃক্ষ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধনের সময় মেলায় প্রচুর দর্শক দেখা যায়। মেলার মূল আকর্ষন প্রায় পাঁচকেজি ওজনের একটি বেলফল। ছোটছোট শিশুরা বেলফলটিকে দেখতেপেয়ে পুলকিত। কেও ছুয়ে দেখছে আবার কেও কোলেতুলে নিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..