× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’

বাংলা ও বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৮ডি উন্মোচন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার বাংলাদেশ। ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তৈরি এ ডিভাইসটি পহেলা বৈশাখ থেকেই দেশজুড়ে অনারের সকল ব্র্যান্ডশপে পাওয়া যাবে।

মাত্র ৭.৫ মিলিমিটারের আল্ট্রা-স্লিম ডিজাইন এবং ১৮৮ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে চমৎকার মেটালিক টেক্সচার এবং অত্যন্ত পাতলা বেজেল। আকর্ষণীয় এ ফোনটিতে রয়েছে বিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি—যা তরুণদের ‘ফাস্ট-পেসড’ লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে সারাদিন নির্ভরযোগ্য পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। ১,০০০+ চার্জ সাইকেলের সক্ষমতা থাকায় ব্যাটারিটি প্রায় ছয় বছর পর্যন্ত নিরবচ্ছিন্ন ব্যবহারের নিশ্চয়তা দেয়। পাশাপাশি ব্যবহারকারীদের সময় বাঁচাতে এতে রয়েছে ৪৫ ওয়াটের অনার সুপারচার্জ সুবিধা।

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সহজ ও উন্নত করছে। ব্যবহারকারীরা যাতে এ প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিতে পারেন, সে কথা মাথায় রেখে এক্স৮ডি-তে যুক্ত করা হয়েছে অনারের আপগ্রেডেড ‘এআই বাটন’। এই বাটনের মাধ্যমে সহজেই বিভিন্ন স্মার্ট ফাংশন ব্যবহার করা যায়।

ফটোগ্রাফি অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে ডিভাইসটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা, যা দিনের উজ্জ্বল আলো থেকে শুরু করে রাতের স্বল্প আলোতেও স্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সক্ষম। ফোকাস ধরে রাখতে রয়েছে ৩এক্স লসলেস জুম। এ ছাড়া এআই ইরেজার, আপস্কেলিং, রিফ্লেকশন রিমুভাল ও আউটপেইন্টিংয়ের মতো আধুনিক এআই ক্যামেরা ফিচার যুক্ত রয়েছে।

চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য ফোনটিতে রয়েছে ৩০০০ নিটস ব্রাইটনেসের আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড স্ক্রিন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর।

উন্নত স্টোরেজ ও পারফরম্যান্সের জন্য রয়েছে ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি (৮জিবি+৮জিবি) র‍্যাম। দীর্ঘস্থায়ী ব্যবহারের কথা মাথায় রেখে এসজিএস সার্টিফায়েড এই ফোনে যুক্ত করা হয়েছে আইপি৬৫ ওয়াটার রেজিস্ট্যান্স ও ২ মিটার ড্রপ প্রোটেকশন, ফলে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে ডিভাইসটি।

বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ডিভাইসটি উন্মোচন করা প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “পহেলা বৈশাখ বাংলাদেশের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটি উৎসব। অনার এক্স৮ডি বাজারে আনার মাধ্যমে এই উৎসবের অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা চাই আমাদের ব্যবহারকারীরা সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে এই উৎসবের রঙিন মুহূর্তগুলোকে খুব সহজেই ক্যামেরাবন্দী করুক এবং তাদের নতুন বছর শুরু হোক আনন্দমুখর পরিবেশে।”

মাত্র ৩৮,৯৯৯ টাকা মূল্যের অনার এক্স৮ডি স্মার্টফোনটি বর্তমানে বাজারে তিনটি রঙে পাওয়া যাচ্ছে: লাইট ব্লু, ভেলভেট গ্রে এবং ভেলভেট ব্ল্যাক।


এ ক্যটাগরির আরো খবর..