× Banner
সর্বশেষ
শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বৈদ্যুতিক ফাঁদ বানাতে গিয়ে প্রান গেল ঘের ব্যবসায়ীর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন থেকে হুক লাগিয়ে বিদ্যুৎ নামাতে গিয়ে নাসির উদ্দিন খাঁন(৩৫) নামের এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বিকেলে পৌরসভার ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। সমসের খানের ছেলে ২ সন্তানের পিতা নাছির লিজ নেওয়া একটি ঘেরে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ বানাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

নিহতের বড় ভাই কামাল খাঁন বলেন, প্রতিদিনের ন্যায় ছোট ভাই নাসির নিজ মৎস্য ঘেরে বিদুৎতের লাইন সংযোগ দিতে গিয়ে নিজের ভুলে বিদুৎপৃষ্টে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ সম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হবার কোন খবর তার জানা নেই। থানায় কোন অপমৃত্যু মামলাও হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..