× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

বেশিরভাগ কারখানার কর্মপরিবেশ নারীবান্ধব নয়

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্ট: অধিকাংশ কারখানার কর্মপরিবেশ নারীবান্ধব নয় বলে জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) যু্গ্ম সাধারণ সম্পাদক আসলাম খান।

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইনিস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) সহযোগিতায় জন উদ্যোগ ও পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) আয়োজিত ‘শিল্প-কারখানার অভ্যন্তরীণ শ্রমপরিবেশ: উন্নয়নের কৌশল নির্ধারণী’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

আসলাম খান জানান, নারী শ্রমিকরা তুলনামূলকভাবে অসংগঠিত ও তাদের শ্রম সস্তা বলে অনায়াসে নানাভাবে হয়রানির শিকার হয়ে থাকে। নারীর জন্য পৃথক টয়লেট, শিশু ডে-কেয়ার সেন্টার, বিশ্রামাগার ও পর্যাপ্ত জায়গার ব্যবস্থা নেই।

এ সময় আসলাম খান লিখিত বক্তব্যে আরো জানান, বাংলাদেশে প্রতি বছর অসংখ্য শ্রমিক কাজের সময়ে দুর্ঘটনায় প্রাণ হারায়। ২০০৮-১৪ সাল পর্যন্ত ১৬টি জাতীয় ও ১১টি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এসআরএস পরিচালিত জরিপ প্রতিবেদন উল্লেখ আছে, দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা ৩ হাজার ৬৭৬ জন।

বৈঠকে বক্তারা বলেন, প্রতিবছর পোশাক খাতে বিভিন্ন কারখানায় ভবনধস ও অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা ঘটছে। ফলে যেকোনো দুর্ঘটনার সময় আহত, নিহতদের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হতাহতের দিক থেকে চীন ও ভারতের পরই বাংলাদেশের অবস্থান।

বক্তারা আরো বলেন, উৎপাদনমুখী, বৈষম্যহীন, শোষণমুক্ত, নারীবান্ধব, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার, মালিক-শ্রমিকদের একত্রে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত, আহত ও নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে করণীয় নির্ধারণ জরুরি। নিরাপদ ও ঝুঁকিমুক্ত কর্মক্ষেত্র নিশ্চিত করা মালিকের দায়িত্ব, তবে এক্ষেত্রে শ্রমিককেরও ভূমিকা রয়েছে।

পবার চেয়াম্যান আবু নাসের খানের সভাপত্বিতে গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, সংসদ সদস্য নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..