× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

বেরোবি শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে অর্থমন্ত্রীর শিষ্টাচার বহির্ভুত বক্তব্যের প্রতিবাদে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
পূর্ব ঘোষণা অনুযায়ী  বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন ও সকাল ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।  একই সঙ্গে অর্থমন্ত্রীর শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের নিন্দা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন শিক্ষকবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে  ক্লাস পরীক্ষা বর্জনসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকে।
সকাল ১১টায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বলেন, সরকারের সিনিয়র একজন মন্ত্রীর এমন বক্তব্য অনভিপ্রেত। এজন্য যত দ্রুত সম্ভব জাতির কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।
তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করে দ্রুত ক্ষমা না চাইলে শিক্ষকবৃন্দ আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন। এছাড়াও অর্থমন্ত্রী এমন বক্তব্য দিয়ে তাঁর শপথ ভঙ্গ করেছেন বলে তাঁর পদত্যাগের দাবিও করেন শিক্ষকবৃন্দ। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..