× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস এলাকায় নিরাপত্তা জোরদারে সকল স্টেকহোল্ডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে মতবিনিময় সভা

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
কাস্টমস এলাকায় নিরাপত্তা

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও কাস্টম হাউস বেনাপোল এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারে সকল স্টেকহোল্ডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) বেলা ১১টার সময় বেনাপোল কাস্টমস হাউসের ইছামতী কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাস্টমস ও স্থলবন্দর সংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদার, আমদানি-রপ্তানি পণ্যের সংরক্ষণ, আন্তর্জাতিক চেকপোস্টের নিরাপত্তা জোরদার, অননুমোদিত প্রবেশ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
সভায় বেনাপোল কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন বলেন, “বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকান্ড ঘটছে। বেনাপোল স্থলবন্দর দেশের একটি কৌশলগত ও প্রধান স্থলবন্দর। তাই এখানকার নিরাপত্তা নিশ্চিতে সকল স্টেকহোল্ডার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।
ছুটির দিনগুলোতে পোর্ট থানা পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখতে হবে। খালি ট্রাকে বিজিবির চেকিং কার্যক্রম বৃদ্ধি এবং বন্দর এলাকায় অপরিত্যক্ত কেমিক্যাল দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইসিপি চেকপোস্ট এলাকায় বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক রাশিদুল সজীব নাজির, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মোঃ আরিফ হোসেন, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক (ওসি-২) তাজুল ইসলাম, পোর্ট থানার অফিসার ইনচার্জ উপ-পরিদর্শক মানিক সাহা, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি কোম্পানি কমান্ডার আজিজুর রহমানসহ কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
সভা শেষে উপস্থিত কর্মকর্তারা বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউসের সার্বিক নিরাপত্তা জোরদারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..